×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ এএম

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

ফাইল ছবি

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম এবং ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার পর আজ সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এই সময়ের মধ্যে প্রণালিটি খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে, ইসরায়েল সতর্ক করেছে যে এ যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে।

বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় গতকাল রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে, যদিও পরে তা কিছুটা কমেছে।

একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের মে মাসের সরবরাহের দামও সমহারে বেড়ে প্রতি ব্যারেল ১১৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। তবে লেনদেন শুরুর ৪৫ মিনিটের মাথায় তা কিছুটা কমে ১১১ ডলারের আশপাশে এসে দাঁড়ায়।

গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ব্যারেল প্রতি ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।

সূত্র: দ্য গার্ডিয়ান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রিদের শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন

রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রিদের শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন

দুই দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক সাহা

দুই দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক সাহা

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালাল মাদক কারবারি, অতঃপর...

পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালাল মাদক কারবারি, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App