×

আন্তর্জাতিক

ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত ১৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত ১৫

ছবি: সংগৃহীত

ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ মার্চ) এই ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে যে, মঙ্গলবার একটি অপারেশন সাইটে মার্কিন হামলায় আনবার অঞ্চলের অপারেশন কমান্ডার সাদ দুওয়াসহ তাদের ১৫ জন সদস্য নিহত হয়েছেন। 

ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস একদল বীর যোদ্ধার জন্য শোক প্রকাশ করছে, যারা পিএমএফ-এর আনবার অপারেশন কমান্ডার, শহীদ কমান্ডার ড. সাদ দুওয়াসহ, অপারেশন সদর দপ্তরে একটি বিশ্বাসঘাতক মার্কিন হামলার ফলে নিহত হয়েছেন।’

আরো পড়ুন: ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার আইইএ’র সিদ্ধান্তকে স্বাগত জানালো জাপান

এর মাধ্যমে তেহরানের অন্যতম প্রধান আঞ্চলিক মিত্রের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা আরও তীব্র হলো।

পিএমএফ এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছে, দায়িত্বে থাকা অবস্থায় সদস্যদের ওপর একটি কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে।

পিএমএফ মূলত শিয়া-প্রধান আধাসামরিক গোষ্ঠীগুলোর একটি ‘শ্যাডো’ সংগঠন, যা পরে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে একীভূত করা হয়। এই সংগঠনের অন্তর্ভুক্ত কয়েকটি গোষ্ঠী ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচিত।

প্রসঙ্গত, গেলো ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে। মঙ্গলবারের এই হামলা তারই পাল্টা প্রতিক্রিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App