×

আন্তর্জাতিক

আবারো ট্রাম্পের হুমকি

‘বেশি দেরি হওয়ার আগে ইরান আলোচনায় আসুক’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম

‘বেশি দেরি হওয়ার আগে ইরান আলোচনায় আসুক’

ছবি: সংগৃহীত

ইরানকে আলোচনায় বসতে আবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘বেশি দেরি হওয়ার আগে যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হোক।’

খবর এএফপি।

ট্রাম্পের এই হুমকি এমন সময়ে এল, যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

আরো পড়ুন: ইরানের নৌ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

মার্কিন প্রেসিডেন্ট আজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগেই বিষয়টি (আলোচনা) গুরুত্বের সঙ্গে নিতে হবে তাদের (ইরান)। কারণ একবার এটি ঘটলে, ফেরার কোনো পথ নেই এবং এটি ভালো দেখাবে না!’ 

পোস্টে তিনি দাবি করেন, ইরান ‘সামরিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই’।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দু’দফা ধাওয়া খেয়ে পালালো মার্কিন যুদ্ধবিমান

দু’দফা ধাওয়া খেয়ে পালালো মার্কিন যুদ্ধবিমান

খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে আবেদন

খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে আবেদন

বিয়ে করলেন সাদিক কায়েম

বিয়ে করলেন সাদিক কায়েম

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App