×

ভারত

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৪১ পিএম

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। ২০১৯ সালের পর এই প্রথম দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনায় হুথিদের এমন বড় আকারের হামলার ঘটনা ঘটল। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

রোববার (২৭ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, হামলার মূল লক্ষ্য ছিল সৌদি আরবের ‘পেট্রোলাইন’ নামে পরিচিত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ তেল পাইপলাইন। এই পাইপলাইনের মাধ্যমে পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে অপরিশোধিত তেল লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দরে পরিবহন করা হয়।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সৌদি আরব এই পাইপলাইনের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে ওঠে। পরিস্থিতি মোকাবিলায় দৈনিক তেল পরিবহনের সক্ষমতা ১০ লাখ ব্যারেল থেকে বাড়িয়ে প্রায় ৫০ লাখ ব্যারেলে উন্নীত করা হয়। এমন গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে হামলার ঘটনায় রিয়াদ নতুন করে নিরাপত্তা উদ্বেগে পড়েছে।

হামলার পর সৌদি আরব কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষকের ধারণা, হামলার জবাবে সৌদি বাহিনী ইয়েমেনের হুদাইদাহ বন্দর, কামারান দ্বীপ এবং সানা আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকায় সামরিক অভিযান জোরদার করতে পারে। সৌদির অভিযোগ, লোহিত সাগরে চলাচলকারী তেলবাহী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য হুথিরা এসব এলাকা ব্যবহার করছে।

অন্যদিকে হুথি গোষ্ঠীর দাবি, সৌদি আরবের হামলায় ইয়েমেনের বিভিন্ন বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব হামলায় তাদের সামরিক সক্ষমতার ওপর উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করেছে সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App