×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটি স্থগিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটি স্থগিত

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে নির্ধারিত ভোটাভুটি স্থগিত করা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ভেটো ক্ষমতাধর তিন দেশ— চীন, রাশিয়া এবং ফ্রান্স প্রস্তাবটির বিরোধিতা করায় ভোট স্থগিত করা হয়। তবে আগামী সপ্তাহে এ বিষয়ে ভোট হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার পর প্রণালীটির নিয়ন্ত্রণ নেয় ইরান।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালিটি এখন তাদের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি শত্রুদের জন্য বন্ধ থাকবে। এ অবস্থায় গত এক মাসে পারস্য উপসাগরে দুই হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে শতাধিক তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখতে বলপ্রয়োগের অনুমতি চেয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলে বাহরাইন। যুক্তরাষ্ট্রের সমর্থনে কয়েকটি আরব দেশও এ উদ্যোগকে সমর্থন দেয়।

তবে রাশিয়া, চীন ও ফ্রান্স স্পষ্টভাবে জানিয়ে দেয়, সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেয় এমন কোনো প্রস্তাব তারা সমর্থন করবে না। এর ফলে নির্ধারিত সময়ের আগেই ভোটাভুটি কার্যত স্থগিত হয়ে যায়।

এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, সামরিক অভিযান চালিয়ে হরমুজ প্রণালি উন্মুক্ত করার ধারণা বাস্তবসম্মত নয়। দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদি ও ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকির কারণে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে আন্তর্জাতিক কূটনৈতিক বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে এবং হরমুজ প্রণালি ইস্যুতে সমাধান পেতে আরও আলোচনা প্রয়োজন হতে পারে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব জুয়েলারি প্রতিষ্ঠান ১৯ অক্টোবর বন্ধ থাকবে

সব জুয়েলারি প্রতিষ্ঠান ১৯ অক্টোবর বন্ধ থাকবে

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

জ্বালানিমন্ত্রী ‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App