×

আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

যুদ্ধে ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার বলে জানিয়েছে তেহরান। তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ খবর জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হিসাব তুলে ধরেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি জানান, ক্ষয়ক্ষতির এই বিশাল অঙ্ক পুনরুদ্ধারকে ইরান এখন কূটনৈতিক অগ্রাধিকার দিচ্ছে।

মোহাজেরানি বলেন, আমাদের আলোচনাকারী দল বর্তমানে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং যা ইসলামাবাদ আলোচনাতেও গুরুত্ব পেয়েছে, তা হলো যুদ্ধের ক্ষতিপূরণ আদায়।  সাধারণত ক্ষয়ক্ষতি কয়েকটি স্তরে মূল্যায়ন করতে হয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ বর্তমানে প্রায় ২৭০ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App