×

আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সংঘর্ষে একাধিক ইসরায়েলি সেনা আহত হয়েছেন। সোমবার রাতে ড্রোন ও বন্দুক হামলার ঘটনায় ১০ থেকে ১১ জন সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আল জাজিরা জানিয়েছে, হামলায় ইসরায়েলি ১১ জন সেনা আহত হয়েছেন। তবে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আহতের সংখ্যা ১০।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর হিজবুল্লাহর বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে তাদের প্যারাট্রুপার ব্রিগেডের সদস্যরা আহত হন। আহতদের মধ্যে: ৩ জনের অবস্থা গুরুতর, ১ জনের অবস্থা মাঝারি ও ৬ জন সামান্য আহত হয়েছে। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

বিনত জেবেইল দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে এই এলাকাকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান জোরদার করেছে, যার ফলে সংঘর্ষের তীব্রতা বেড়েছে।

লেবানন-ইসরায়েল সীমান্তে এই ধরনের সংঘর্ষ মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে ড্রোন হামলা ও স্থল অভিযানের সমন্বয় এই সংঘাতকে নতুন মাত্রা দিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App