×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য ও হরমুজ ইস্যুতে ট্রাম্প-মোদি ফোনালাপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

মধ্যপ্রাচ্য ও হরমুজ ইস্যুতে ট্রাম্প-মোদি ফোনালাপ

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ ফোনালাপ করেছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর এটাই ছিল দুই নেতার প্রথম কথা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রায় ৪০ মিনিট স্থায়ী এই আলোচনায় উভয় নেতা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখার ওপর জোর দেন।

ফোনালাপের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে তাদের দ্বিপাক্ষিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি জানান, দুই দেশ তাদের বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মোদি তার পোস্টে উল্লেখ করেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ফোন পেয়েছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করেছি। আমরা সব ক্ষেত্রে আমাদের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এছাড়া আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও কথা হয়েছে এবং হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

ফোনালাপের পরপরই ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিতভাবেই প্রধানমন্ত্রী মোদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে আপডেট দেন।

উল্লেখ্য, এর আগে গত ২৪ মার্চ দুই নেতা সর্বশেষ কথা বলেন। তখনও তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। পাকিস্তানে ব্যর্থ আলোচনার পর নতুন করে দ্বিতীয় দফা সংলাপের প্রচেষ্টা চলছে বলে জানা গেছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙ্গামাটির পাহাড়ধস ট্র্যাজেডি: স্বজনহারাদের কান্না থামেনি

রাঙ্গামাটির পাহাড়ধস ট্র্যাজেডি: স্বজনহারাদের কান্না থামেনি এখনো ঝুঁকিতে হাজারো মানুষ

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজারহাটে বৃক্ষরোপণ করলেন ইউএনও

রাজারহাটে বৃক্ষরোপণ করলেন ইউএনও

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App