×

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, ১৪ শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৪ এএম

ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, ১৪ শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলায় অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে ১৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরো বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৫ এপ্রিল) দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে সিংঘিতরাই গ্রামে অবস্থিত বেদান্ত লিমিটেডের একটি বিদ্যুৎকেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেন্দ্রের একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং স্থাপনার একাংশ ধসে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে বের করতে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

বেদান্ত লিমিটেডের একজন মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণটি সিংঘিতরাই কেন্দ্রের একটি বয়লার ইউনিটে ঘটেছে। কেন্দ্রটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সাব-কন্ট্রাক্টর এনজিএসএল-এর কর্মীরা সেই সময় সেখানে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি করে এককালীন অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।

স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার

বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার

‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই’

সংসদে প্রধানমন্ত্রী ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই’

নারীর নিরাপত্তায় নতুন উদ্যোগ, গঠিত হচ্ছে বিশেষ সেল

নারীর নিরাপত্তায় নতুন উদ্যোগ, গঠিত হচ্ছে বিশেষ সেল

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, অকৃতকার্য ৭০ শতাংশ পরীক্ষার্থী

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, অকৃতকার্য ৭০ শতাংশ পরীক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App