×

আন্তর্জাতিক

ইসরায়েল-লেবানন সরাসরি আলোচনায় বসছে আজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:১০ এএম

ইসরায়েল-লেবানন সরাসরি আলোচনায় বসছে আজ

ছবি: সংগৃহীত

ইসরায়েল ও লেবাননের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটাতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আজ দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন। 

বুধবার (১৫ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।

ট্রাম্প দাবি করেন, দুই দেশের মধ্যে প্রায় ৩৪ বছর ধরে কোনো সরাসরি রাজনৈতিক যোগাযোগ ছিল না। এবার সেই দীর্ঘ বিরতির পর একটি বৈঠকের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, “ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। দুই নেতার মধ্যে দীর্ঘ সময় পর প্রায় ৩৪ বছর আবার কথা হবে।”

এই উদ্যোগের পেছনে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি আয়োজন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা, স্টেট ডিপার্টমেন্টের উপদেষ্টা মাইকেল নিডহ্যাম এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। তবে আলোচনায় হিজবুল্লাহর কোনো প্রতিনিধি অংশ নেননি।

এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে সামরিক অভিযান কমানোর আহ্বান জানিয়েছেন। তার দাবি অনুযায়ী, ইসরায়েলও ধীরে ধীরে হামলা কমানোর বিষয়ে সম্মত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

মেঘনায় চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

মেঘনায় চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ২

চীনের উদ্দেশ্যে বিএনপির প্রতিনিধি দল

চীনের উদ্দেশ্যে বিএনপির প্রতিনিধি দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App