×

আন্তর্জাতিক

ইকুয়েডরে বাস খাদে পড়ে নিহত ১৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম

ইকুয়েডরে বাস খাদে পড়ে নিহত ১৪

ছবি : সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তারা জানান, বুধবার আন্দিজ পর্বতমালার নিকটবর্তী আজুয়া প্রদেশের মলেতুরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ি সড়কে দ্রুতগতিতে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

কুয়েনকা-মলেতুরো মহাসড়কে সংঘটিত এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২৯ জন।

আরো পড়ুন : ২২ হাজার কোটি রুপি লোকসানে এয়ার ইন্ডিয়া

কর্মকর্তারা আরো জানান, উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। প্রতি বছরই এখানে হাজারো মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। গত বছর এ ধরনের দুর্ঘটনায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায়। এর আগে ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ ২ হাজার ৩৭৩ জনের মৃত্যু হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App