×

আন্তর্জাতিক

ইসরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত, ঘোষণা ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম

ইসরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত, ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে বড় ধরনের অগ্রগতির খবর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও লেবানন আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ট্রাম্প তার পোস্টে জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সরাসরি কথা বলার পর দুই পক্ষই শান্তি অর্জনের লক্ষ্যে এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা থেকেই এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, এই চুক্তির পথ প্রশস্ত হয়েছিল গত মঙ্গলবার। দীর্ঘ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে দুই দেশের প্রতিনিধিরা সরাসরি বৈঠকে বসেন। ওই গুরুত্বপূর্ণ আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

শান্তি প্রক্রিয়াকে স্থায়ী রূপ দিতে নিজের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে নির্দেশ দিয়েছেন যাতে তারা ইসরায়েল ও লেবাননের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত করেন।

নিজের মধ্যস্থতা ও কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প পোস্টে আরও লেখেন,'আমি বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৯টি যুদ্ধের সমাধান করেছি; এটি হবে দশম।' পোস্টের শেষে নিজের চিরচেনা ভঙ্গিতে তিনি লেখেন—'লেটস গেট ইট ডান।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App