×

আন্তর্জাতিক

দুবাইয়ে উদ্বোধন হলো বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন, আকাশে চলবে গাড়ি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম

দুবাইয়ে উদ্বোধন হলো বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন, আকাশে চলবে গাড়ি

দুবাইয়ে উদ্বোধন হলো বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন। ছবি - সংগৃহীত

উন্নত পরিবহন ব্যবস্থায় বিশ্বকে আবারও তাক লাগিয়ে দিল সংযুক্ত আরব আমিরাত। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশেই নির্মিত হয়েছে বিশ্বের প্রথম ‘এয়ার ট্যাক্সি’ স্টেশন। গত বৃহস্পতিবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম আনুষ্ঠানিকভাবে এই স্টেশনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রাউন প্রিন্স এয়ার ট্যাক্সির ভার্টিক্যাল উড্ডয়ন (খাড়াভাবে ওড়া) এবং অবতরণ প্রক্রিয়াটি সশরীরে পর্যবেক্ষণ করেন। এই প্রকল্পকে দুবাইয়ের আধুনিকায়নের পথে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারা অসম্ভবকে বাস্তবে রূপ দিয়েছেন। এর মাধ্যমে আকাশপথে দ্রুত ও আধুনিক পরিবহন ব্যবস্থার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে দুবাই আরও একধাপ এগিয়ে গেল।

দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) জানিয়েছে, চলতি বছর থেকেই এই এয়ার ট্যাক্সি পরিষেবা পুরোদমে চালু হবে। আশা করা হচ্ছে, এর মাধ্যমে বছরে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। তিন হাজার ১০০ বর্গমিটার এলাকায় নির্মিত এই চারতলা স্টেশনটিতে হেলিপ্যাডের মতো দুটি সুনির্দিষ্ট প্যাড রয়েছে। এছাড়া যাত্রীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত লাউঞ্জ, চার্জিং অবকাঠামো এবং বিশাল কার পার্কিংয়ের সুবিধাও রাখা হয়েছে।

এয়ার ট্যাক্সির মূল লক্ষ্য হলো যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো। এর মাধ্যমে পাম জুমেইরাহ ও দুবাই মেরিনার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক মিনিটেই পৌঁছানো সম্ভব হবে। গত নভেম্বরে অনুষ্ঠিত প্রথম পরীক্ষামূলক ফ্লাইটে দেখা গেছে, যেখানে সড়কপথে দীর্ঘ সময় লাগত, সেখানে এই ট্যাক্সিতে করে মারঘাম থেকে আল মাকতুম বিমানবন্দরে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ১৭ মিনিট।

পুরো প্রকল্পটির নকশা ও অবকাঠামো পরিচালনার দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘স্কাইপোর্টস’। অন্যদিকে, এয়ার ট্যাক্সির নির্মাণ ও যাত্রী ব্যবস্থাপনার কাজ দেখবে ‘জোবি এভিয়েশন’। সামগ্রিক তদারকিতে থাকবে দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। কর্তৃপক্ষের আশা, চলতি বছরের শেষ নাগাদ প্রকল্পের আনুষঙ্গিক যাবতীয় কাজ সম্পন্ন হবে এবং শহরটির পরিবহন ব্যবস্থার চিত্র আমূল বদলে যাবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App