×

আন্তর্জাতিক

সংলাপের আগে পাকিস্তানে নামল ৬ মার্কিন সামরিক বিমান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম

সংলাপের আগে পাকিস্তানে নামল ৬ মার্কিন সামরিক বিমান

ছবি- সংগৃহীত

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার সম্ভাব্য শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ছয়টি সামরিক বিমান। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ইসলামাবাদে এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্র কোনো পক্ষেরই আনুষ্ঠানিক প্রতিনিধি দল এসে পৌঁছায়নি। এমনকি তেহরানের পক্ষ থেকে এই সংলাপে অংশগ্রহণের বিষয়ে এখনো মেলেনি কোনো স্পষ্ট বার্তা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, মার্কিন সামরিক বিমানগুলো মূলত উচ্চপর্যায়ের বৈঠকের জন্য প্রয়োজনীয় যোগাযোগ সরঞ্জাম, মোটরকেড সহায়তা সামগ্রী এবং অতিরিক্ত নিরাপত্তা সরঞ্জাম বহন করে এনেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ছয়টি মার্কিন সামরিক বিমান রাওয়ালপিন্ডির পাকিস্তান বিমানবাহিনীর নূর খান ঘাঁটিতে অবতরণ করে। এর মধ্যে দুটি বিমান আজ সোমবার এবং বাকি চারটি গত ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছেছে। অবতরণের পর মালামাল খালাস করে কিছু বিমান ফিরে গেলেও, বর্তমানে ঠিক কতটি বিমান ঘাঁটিতে অবস্থান করছে তা নির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, কূটনৈতিক মহলে এই আলোচনা নিয়ে প্রবল গুঞ্জন থাকলেও ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সম্মতি পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

অবশেষে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App