×

আন্তর্জাতিক

জাপানে ভয়াবহ দাবানল

৩ সহস্রাধিক মানুষকে সরে যাওয়ার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

৩ সহস্রাধিক মানুষকে সরে যাওয়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

জাপানের উত্তরাঞ্চলীয় ইওয়াতে (Iwate) প্রিফেকচারে চলমান এক ভয়াবহ দাবানল দেশটির ইতিহাসে তৃতীয় বৃহত্তম অগ্নিকাণ্ডের রূপ নিয়েছে। শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত জনবসতির দিকে ছড়িয়ে পড়ছে, যার ফলে ওৎসুচি (Otsuchi) শহরের অন্তত ৩,২৩৩ জন বাসিন্দাকে জরুরি ভিত্তিতে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

গত বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হওয়া এই আগুন এখন পর্যন্ত প্রায় ১,৩৭৩ হেক্টর (৩,৩৯৩ একর) বনভূমি পুড়িয়ে ছাই করে দিয়েছে। ওৎসুচি শহরের পাহাড় থেকে শুরু হওয়া এই আগুন বর্তমানে কোজুচি ও কিরিকিরি এলাকার দিকে অগ্রসর হচ্ছে। আগুনের লেলিহান শিখায় এখন পর্যন্ত অন্তত ৮টি বাড়ি ও ভবন সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ওৎসুচি শহরের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মানুষকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি সেন্টারগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আশার কথা হলো, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অগ্নিনির্বাপণ অভিযানে বর্তমানে জাপানি সেলফ-ডিফেন্স ফোর্সের ১২টি হেলিকপ্টার এবং প্রায় ১,৪০০ জন দমকলকর্মী নিরলস কাজ করে যাচ্ছেন।

স্থানীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে যে, আগামী এক সপ্তাহ ওই অঞ্চলে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসের আর্দ্রতা অত্যন্ত কম থাকায় এবং বনে শুকনো পাতার স্তর থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।

ইওয়াতে প্রিফেকচারের গভর্নর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দুর্গত এলাকায় সাহায্য পাঠানোর কার্যক্রম জোরদার করার আশ্বাস দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App