×

আন্তর্জাতিক

ইসরায়েলের পরমাণু সক্ষমতা নিয়ে স্বচ্ছতার দাবি মার্কিন কংগ্রেসের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:২৪ পিএম

ইসরায়েলের পরমাণু সক্ষমতা নিয়ে স্বচ্ছতার দাবি মার্কিন কংগ্রেসের

ছবি- সংগৃহীত

ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীরবতা ভাঙার আহ্বান জানিয়েছেন একদল ডেমোক্র্যাট আইনপ্রণেতা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক চিঠিতে তাঁরা বলেছেন, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এ বিষয়ে স্বচ্ছতা এখন জরুরি। সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ১৯৬০-এর দশক থেকেই ইসরায়েল পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে ধারণা করা হয়। তবে দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব স্বীকার করেনি।

মার্কো রুবিওকে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেসের ৩০ জন সদস্য। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পারমাণবিক ভারসাম্য ও সংঘাতের ঝুঁকি মোকাবিলায় প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে কংগ্রেসকে অবহিত করা সাংবিধানিক দায়িত্ব।

আইনপ্রণেতারা ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা, ওয়ারহেড ও উৎক্ষেপণ ব্যবস্থার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। পাশাপাশি দিমোনার নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

চিঠিতে জানতে চাওয়া হয়েছে, ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর না করায় ওয়াশিংটনকে কোনো সুনির্দিষ্ট সীমারেখা বা নীতি জানিয়েছে কি না। বিশেষ করে ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না—এমন কোনো নিশ্চয়তা যুক্তরাষ্ট্র পেয়েছে কি না, তা-ও জানতে চেয়েছেন তারা।

গোয়েন্দা নথি ও সাবেক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১৯৬৮ সালেই সিআইএ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জনসনকে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতার কথা জানিয়েছিল। ধারণা করা হয়, ইসরায়েলের কাছে বর্তমানে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড, বিপুল পরিমাণ প্লুটোনিয়াম, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ছয়টি সাবমেরিন এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে এমন চাপ বেশ বিরল। তবে ইরান ও গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটন-ইসরায়েল সম্পর্ক নিয়ে দুই দলের আইনপ্রণেতাদের মধ্যেই এখন প্রশ্ন উঠছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলছে, ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখাই তাদের যুদ্ধের লক্ষ্য। যদিও তেহরান শুরু থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির দাবি অস্বীকার করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App