×

ঢালিউড

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

Icon

শাহ্ মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

ছবি : সংগৃহীত

ঢালিউডের দুই আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার দ্বন্দ্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার পরীমনির সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রশ্ন তুলে সরাসরি কটাক্ষ করলেন অপু বিশ্বাস।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অপু বিশ্বাস দাবি করেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি সিনেমার মধ্যে কয়েকটি এখনো নির্মাণাধীন এবং অন্যগুলোও তেমন আলোচনায় আসেনি বলে মন্তব্য করেন তিনি।

মূলত ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা নিয়ে অপুর একটি মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। অপুর বক্তব্যের পর বারিশা হকের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। সেখানে অপু বিশ্বাসকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি।

পরীমনির এমন বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা মন্তব্য করেন অপু। নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, নিজের যোগ্যতা ও অবস্থান তৈরি করার পর যেন কেউ তাঁকে নিয়ে এ ধরনের পোস্ট করেন।

এদিকে, অপু বিশ্বাসের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন পরীমনিও। যদিও সেখানে সরাসরি কারও নাম উল্লেখ করেননি তিনি। তবে নেটিজেনদের ধারণা, পোস্টটি অপু বিশ্বাসকে উদ্দেশ করেই দেওয়া।

দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি মন্তব্যে নতুন করে সরগরম হয়ে উঠেছে ঢালিউড অঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা ও সমালোচনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

তথ্যমন্ত্রী পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App