×

জাতীয়

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

ছবি : সংগৃহীত

দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী বছরের ২৭ মের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এসব নির্বাচন। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি এবং শেষ ধাপের ভোট ২৭ মে।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।

কোন ধাপে কত ইউনিয়নে ভোট

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলায় ১ হাজার ১২৬টি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলায় ৩৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সানাউল্লাহ বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোর নির্বাচন আগে সম্পন্ন করা হবে। সব জেলায় একই সময়ে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ বেশি পেরিয়ে গেছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে নির্বাচন আয়োজন করা হবে।

ভোটের ছয় সপ্তাহ আগে তপশিল

নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনার জানান, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তপশিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন। এর আগে অনুষ্ঠিত বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।

ইভিএম নিষ্পত্তির উদ্যোগ

সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়েও আলোচনা হয়েছে। কমিশন আগেই সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে সংরক্ষিত এসব যন্ত্র নিয়ে এখনো বিভিন্ন জটিলতা রয়েছে।

সানাউল্লাহ বলেন, ইভিএম-সংক্রান্ত কমিটির বক্তব্য শুনেছে কমিশন। যন্ত্রগুলো নিষ্পত্তি এবং আগের কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন আইনি কার্যক্রমের জন্য প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে বাকি ইভিএম দ্রুত নিষ্পত্তি করতে চায় কমিশন।

এ ছাড়া সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর একটি খসড়া উপস্থাপন করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশনাররা খসড়াটি পর্যালোচনা করে আলাদাভাবে মতামত দেবেন। গত বছর এ পদক দেওয়া হয়নি। চলতি বছরের পদকও এখনো দেওয়া বাকি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

তথ্যমন্ত্রী পাকিস্তানের চেয়েও আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের বেশি ক্ষতি করেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App