×

রাজনীতি

‘গুম-খুনের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

‘গুম-খুনের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না’

সংগৃহীত ছবি

গুম, খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার কোনো চেষ্টা দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে পেছনের দরজা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা জনগণ কখনোই সফল হতে দেবে না।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দুই নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পলাতক ফ্যাসিস্টরা ১৭ বছর ধরে দেশে জুলুম-অত্যাচার চালিয়েছে। এখন আবার পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় ফিরে ব্যাংকের অর্থ পাচার করে বিদেশে নিজেদের সুখের স্বর্গ গড়তে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন আর পূরণ হবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের প্রশংসা করে রিজভী বলেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। বিগত ১৭ বছর তাঁরা জীবনবাজি রেখে আন্দোলন-সংগ্রাম করেছেন। এ সময় তাঁদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, মাসের পর মাস কারাবরণ করতে হয়েছে। তারপরও তাঁরা আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি।

মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অবদানের কথা উল্লেখ করে রিজভী আশা প্রকাশ করেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গুম-খুনের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না’

‘গুম-খুনের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না’

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

কোন ধাপে কত ইউপিতে নির্বাচন, আগে ভোট হবে যেসব ইউনিয়নে

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App