×

আন্তর্জাতিক

‘মুখ বাঁচাতে’ ইরানের সঙ্গে চুক্তির চেষ্টা করছেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

‘মুখ বাঁচাতে’ ইরানের সঙ্গে চুক্তির চেষ্টা করছেন ট্রাম্প

ছবি- সংগৃহীত

বলপ্রয়োগ করে হরমুজ প্রণালি খুলে দিতে ব্যর্থ হওয়ার পর ইরানের সঙ্গে চুক্তির চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি নিজের ‘মুখ বাঁচানোর’ চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন এক বিশ্লেষক।

তেহরানভিত্তিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’-এর বিশ্লেষক আলি আকবর দারেয়িনি আল-জাজিরাকে বলেন, নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।

দারেয়িনি বলেন, ‘চীন সফরের আগে ট্রাম্প বড় কোনো সাফল্য দেখাতে চেয়েছিলেন। কিন্তু বলপ্রয়োগ করে তিনি হরমুজ প্রণালি খুলতে পারেননি।’ তিনি আরও যোগ করেন, ইসরায়েলি লবিস্টরা ট্রাম্পকে বুঝিয়েছিল হামলার ভয় দেখালে ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু ইরান কখনোই তা করবে না।

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ উদ্ধারে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তবে দুদিন যেতে না যেতেই তিনি তা স্থগিত করেন। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে ভিন্ন তথ্য। তাদের প্রতিবেদন অনুযায়ী, অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব। ফলে ট্রাম্প পিছিয়ে আসতে বাধ্য হয়েছেন।

দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের এই আকস্মিক ঘোষণায় সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো অবাক হয়েছে। পরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্প কথা বললেও দুই পক্ষ কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App