স্থায়ী শান্তির জন্য ইরানের ‘মূল সংকট’ মেটানোর আহ্বান কাতারের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে স্থায়ী শান্তির জন্য 'মূল কারণগুলো' সমাধান করতে হবে বলে জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।
শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত প্রথম ‘অ্যালায়েন্স ফর ইউরোপ-গালফ জিওপলিটিক্স অ্যান্ড ইনভেস্টমেন্টস সামিট’-এর এক ফাঁকে কুয়েতের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের এই শীর্ষ নেতা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক 'উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা' নিয়ে আলোচনা করেছেন।
কাতারের শীর্ষ কূটনীতিক চলমান মধ্যস্থতা প্রচেষ্টায় সকল পক্ষের ইতিবাচক সাড়া দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যা শান্তিপূর্ণ উপায় ও আলোচনার মাধ্যমে সংকটের মূল কারণগুলো সমাধানের পথ প্রশস্ত করবে এবং এমন একটি টেকসই চুক্তিতে পৌঁছাবে যা পরিস্থিতির পুনরায় অবনতি রোধ করবে।
