×

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৩৪ এএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে দেইর কানু শহরে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ধ্বংসস্তূপের নিচ থেকে আরো হতাহতদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নাবাতিয়াহ ও টায়ার জেলায় ড্রোন হামলায় ৯ জন নিহত হন। 

এদিন ইসরায়েলি যুদ্ধবিমান কফাররিমান, কাফরা, কফারদৌনিন, আল-শাহাবিয়া, আল-রাইহান, জাওতার আল-শারকিয়া, আল-কুসাইবা, দেইব্বিন, মারাকা, আল-বাজুরিয়া, আল-মাজাদেল, আল-হাউশ-টাইর এলাকা, দেইর কানুন আল-নাহর এবং নাবাতিয়েহ শহরেও হামলা চালায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৯ হাজার ৩০১ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি সাংবাদিকের বইয়ে উঠে এলো মোজাফফরের অন্ধকার জীবনের অধ্যায়

বিদেশি সাংবাদিকের বইয়ে উঠে এলো মোজাফফরের অন্ধকার জীবনের অধ্যায়

এই মাঠেই চোখের জল ফেলেছিলেন মেসি, এবার কি হবে...?

এই মাঠেই চোখের জল ফেলেছিলেন মেসি, এবার কি হবে...?

বিয়ের ঘোষণা দিয়ে মুসিবতে পরীমনি!

বিয়ের ঘোষণা দিয়ে মুসিবতে পরীমনি!

মেসিকে নিয়ে পুরোনো দুঃস্বপ্ন শুনালেন স্পেন কোচ

১৫ মিনিটেই ৪ গোল মেসিকে নিয়ে পুরোনো দুঃস্বপ্ন শুনালেন স্পেন কোচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App