×

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:০৬ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় বুধবার (২০ মে)  যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি। ট্রাম্প দাবি করেন, তিনি ইসরায়েলে অত্যন্ত জনপ্রিয়।

তিনি বলেন, ‘এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরাইলে  গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ। এটা তো বেশ ভালো।’

ট্রাম্প বলেন, ‘তাই হয়তো এখানে আমার দায়িত্ব শেষ করার পর আমি ইসরায়েলে যাব এবং প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচন করব। আজ সকালে আমি একটি জনমত জরিপ দেখেছি, যেখানে আমার জনপ্রিয়তা ৯৯ শতাংশ; সুতরাং এটি বেশ ভালো।’

ট্রাম্প কোন জনমত জরিপের কথা উল্লেখ করেছেন তা স্পষ্ট নয় এবং এ বিষয়ে ‘ইউএসএ টুডে’-র পক্ষ থেকে মন্তব্যের অনুরোধ করা হলেও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ১৯৯৬ সাল থেকে তিনি একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে অপরের মিত্র হিসেবে কাজ করায় ট্রাম্প শুরু থেকেই নেতানিয়াহুর একজন কট্টর সমর্থক হিসেবে ভূমিকা রাখছেন।

ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কোনো কথা হয়েছে কি-না, জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘তিনি ঠিক আছেন। তিনি খুবই ভালো একজন মানুষ। আমি যা চাইব তিনি তা-ই করবেন। তিনি একজন চমৎকার মানুষ। আমার কাছে তিনি দারুণ একজন ব্যক্তি।’

এর আগের দিন তিনি ইরানের ওপর আরেকটি বড় আঘাতের কথা বিবেচনা করছেন বলে জানান এবং তারও দুই দিন আগে জানান, দ্বন্দ্ব অবসানের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তির অগ্রগতির কারণে তিনি সম্ভাব্য হামলা স্থগিত করেছেন।

নেতানিয়াহু প্রসঙ্গে ট্রাম্প আরো বলেন, ‘ভুলে গেলে চলবে না, তিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। আমার মতে, ইসরায়েল তাকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। কিন্তু তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, আর আমি মনে করি না তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খণ্ডিত লাশ উদ্ধার, প্রবাসীকে হত্যার দায় স্বীকার প্রেমিকার

খণ্ডিত লাশ উদ্ধার, প্রবাসীকে হত্যার দায় স্বীকার প্রেমিকার

সাদিও মানেকে নিয়ে সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা

সাদিও মানেকে নিয়ে সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা

দুই মামলায় আসাদুজ্জামান নূরের জামিন স্থগিত

দুই মামলায় আসাদুজ্জামান নূরের জামিন স্থগিত

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App