×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সর্বশেষ ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন। ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত এই কমান্ডারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হামাস।

সামির আবু ইউনুসের আগে রাফাহ ব্রিগেডের দায়িত্বে ছিলেন নায়েল আবু ওবেইদ। ‘আবু আতিয়া’ নামে পরিচিত এই কমান্ডার ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হন। পরে তার স্থলাভিষিক্ত হন সামির আবু ইউনুস।

এর আগে বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, ওই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন নিহত হন।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি একে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে। হামাসের দাবি, সদস্যদের লক্ষ্যবস্তু করার কথা বলে বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত নতুন যুদ্ধাপরাধ আড়াল করার চেষ্টা করছে ইসরাইল। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের চিকিৎসাকেন্দ্র সুরক্ষিত।

এর আগে এক বিবৃতিতে হামাস বলেছিল, ‘দখলদার বাহিনীর চলমান লঙ্ঘন বন্ধে এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।’

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App