×

আন্তর্জাতিক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাকস্বাধীনতা হরণ করল শুভেন্দুর সরকার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:০০ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাকস্বাধীনতা হরণ করল শুভেন্দুর সরকার

শুভেন্দু অধিকারী। ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গে সরকারি কর্মকর্তাদের মুক্ত মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে রাজ্য সরকার। তথ্য ফাঁস রুখতে এবং গণমাধ্যমের টক শো বা বিতর্কে অংশ নেওয়ার ক্ষেত্রে অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (ডব্লিউবিসিএস) ও পুলিশ সার্ভিসসহ সব স্তরের কর্মচারীদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন।

গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় রাজ্যের মুখ্যসচিব এই সংক্রান্ত একটি হাইভোল্টেজ নির্দেশিকা জারি করেন। নতুন নিয়ম অনুযায়ী, সরকারের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এমনকি বেসরকারি কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রেও কর্তৃপক্ষের আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশিকা রাজ্যের সব আইএএস, আইপিএস ও ডব্লিউবিসিএস কর্মকর্তার পাশাপাশি জেলকর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান, পুরসভা, নিগম ও স্বশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও বলবৎ হবে।

নতুন নির্দেশনায় সংবাদমাধ্যমে সরকারি তথ্য, নথি বা প্রশাসনিক কাগজপত্র ফাঁশ করার ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরকারের অনুমতি ছাড়া কোনো কর্মচারী সংবাদপত্র বা পত্রিকায় লেখালেখি, কোনো প্রকাশনা সম্পাদনা বা পরিচালনার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এ ছাড়া সোশ্যাল মিডিয়া, টেলিভিশন বা প্রিন্ট মিডিয়া কোনো প্ল্যাটফর্মেই কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা বা নেতিবাচক মন্তব্য করা যাবে না।

সরকারের আগাম লিখিত অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা বেসরকারি সংস্থার প্রযোজিত বা স্পনসরড মিডিয়া অনুষ্ঠানেও অংশ নিতে পারবেন না। এমনকি অনুষ্ঠানটি যদি কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের অংশও হয়, কিন্তু প্রযোজনা যদি কোনো বেসরকারি সংস্থা করে তাহলেও পূর্বানুমতি ছাড়া তাতে যোগ দেওয়া বেআইনি বলে গণ্য হবে। অল ইন্ডিয়া সার্ভিসেস (কনডাক্ট) রুলস, ১৯৬৮ এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী আচরণ বিধি (১৯৫৯ ও ১৯৮০)-র ধারা উল্লেখ করে রাজ্য সরকার জানিয়েছে, এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

সাগরে লঘুচাপের আভাস

সাগরে লঘুচাপের আভাস

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমিন

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App