×

বিএনপি

নাশকতার পরিকল্পনার জন্য সাবেক ২ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার: রিজভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

নাশকতার পরিকল্পনার জন্য সাবেক ২ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার: রিজভী

ছবি : সংগৃহীত

নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। নানা ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা এড়াতে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

জ্বালানি সংকটের মধ্যেও সরকার জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, পদ-পদবির কথা চিন্তা না করে নেতা-কর্মীদের সরকারের কার্যক্রমে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, ডিলারশিপ ও ঠিকাদারির পেছনে নিজেদের ব্যস্ত রাখলে বড় কোনো অর্জন সম্ভব হবে না। এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্কও করেন রিজভী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

সামষ্টিক অর্থনীতির মডেলে নতুন দৃষ্টিভঙ্গি অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

বজ্র-বৃষ্টিসহ টানা ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

সাগরে লঘুচাপ বজ্র-বৃষ্টিসহ টানা ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

সাগরে লঘুচাপের আভাস

সাগরে লঘুচাপের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App