×

জাতীয়

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

ছবি : সংগৃহীত

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তার দুজন হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে ডিবি কাজ করছে।

মামলার কোন ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আকতার হোসেন বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি নিয়ে তদন্ত ও অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানা যাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে দেবাশীষ কুমার বড়ুয়া ও কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করে ডিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

সামষ্টিক অর্থনীতির মডেলে নতুন দৃষ্টিভঙ্গি অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

বজ্র-বৃষ্টিসহ টানা ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

সাগরে লঘুচাপ বজ্র-বৃষ্টিসহ টানা ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

সাগরে লঘুচাপের আভাস

সাগরে লঘুচাপের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App