×

বিএনপি

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পিএম

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

ছবি : সংগৃহীত

নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারের কথা উল্লেখ করে আসন্ন দুর্গাপূজায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, সামনে দুর্গাপূজা। এ সময় পরাজিত শক্তি ও তাদের মদতদাতারা পূজার পরিবেশ বিঘ্নিত করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, গতকাল অবসরপ্রাপ্ত দুই সামরিক কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ বিষয়টি মাথায় রেখে দুর্গাপূজার সময় নেতাকর্মীদের ঘুমহীন প্রহরীর মতো সজাগ থাকতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপে পাহারা ও নজরদারির ব্যবস্থা করতে হবে। দলের প্রত্যেক নেতাকর্মীকে স্বেচ্ছায় ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ দায়িত্ব পালন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

সামষ্টিক অর্থনীতির মডেলে নতুন দৃষ্টিভঙ্গি অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

বজ্র-বৃষ্টিসহ টানা ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

সাগরে লঘুচাপ বজ্র-বৃষ্টিসহ টানা ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

সাগরে লঘুচাপের আভাস

সাগরে লঘুচাপের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App