×

আন্তর্জাতিক

বাহরাইনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:২৬ পিএম

বাহরাইনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন

ছবি : সংগৃহীত

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)–এর সঙ্গে সম্পৃক্ত থেকে বাহরাইনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় আরও দুজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির সঙ্গে সমন্বয় করে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানোর দায়ে তাদের সাজা দেওয়া হয়েছে।

বাহরাইন সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তরা দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সহজ করার কাজে জড়িত ছিলেন।

এর আগে গত ৯ মে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের সন্ধান পাওয়া যায়, যারা ইরানের পক্ষে কাজ করছিল বলে অভিযোগ রয়েছে।

তদন্তে আরো উঠে আসে, অভিযুক্তদের কেউ কেউ ইরানের সামরিক হামলার প্রতি সমর্থন বা সহানুভূতি প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা চরমে পৌঁছানোর পর পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর বাহরাইনসহ যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে- এমন কয়েকটি আরব দেশের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিনের লড়াই শেষ

বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিনের লড়াই শেষ

সিলেটে প্রসূতিদের চিকিৎসায় নতুন উদ্যোগ, বিনামূল্যে মিলবে ওষুধ-পরীক্ষা

সিলেটে প্রসূতিদের চিকিৎসায় নতুন উদ্যোগ, বিনামূল্যে মিলবে ওষুধ-পরীক্ষা

হাসপাতাল নিজেই ভুগছে নানা রোগে

হাসপাতাল নিজেই ভুগছে নানা রোগে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App