×

আন্তর্জাতিক

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:৩১ পিএম

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

ছবি- সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি ঐতিহ্যবাহী সোনার খনি ধসে অন্তত ২৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জনই একই পরিবারের সদস্য। দেশটির উত্তরাঞ্চলীয় বেঙ্গো প্রদেশের একটি অবৈধ খনিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

অ্যাঙ্গোলার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বে অবস্থিত ওই খনিতে গত শনিবার ভোরের দিকে ধসের ঘটনা ঘটে। পরে সেখান থেকে ১৮ থেকে ৪৫ বছর বয়সী ২৮ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। খনির ভেতরে আর কোনো মরদেহ আটকে আছে কি না, তা জানতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

হীরা ও সোনাসহ বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ অ্যাঙ্গোলায় কাজের সন্ধানে প্রতিবেশী দেশগুলো থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ পাড়ি জমান। তাদের একটি বড় অংশই কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) নাগরিক। মূলত ভাগ্য ফেরাতে এসে এসব মানুষ দেশটির অবৈধ ও অনিয়ন্ত্রিত খনিগুলোতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হন।

অ্যাঙ্গোলার জাতীয় সম্প্রচারমাধ্যম টিপিএকে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘শ্রমিকরা ওই এলাকায় কৌশলগত খনিজ, বিশেষ করে সোনা উত্তোলন করছিলেন। এ সময় আকস্মিকভাবে খনিটি ধসে পড়ে।’

বেঙ্গো প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি অনুমোদন ছাড়াই ওই এলাকায় প্রায় ৭ হাজার অবৈধ খনিকর্মী সোনা উত্তোলনের সঙ্গে জড়িত রয়েছেন। দীর্ঘদিন ধরে চলা এই অনিয়ন্ত্রিত খনি খননের কারণেই এমন দুর্ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App