×

আন্তর্জাতিক

পাকিস্তানে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:১৮ পিএম

পাকিস্তানে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৭

ছবি- সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জানা গেছে, সোয়াত থেকে পেশোয়ার যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক সেটি সড়কের পাশে থামিয়ে রাখেন। এ সময় যাত্রীরা বাস থেকে নেমে মেরামতের অপেক্ষা করছিলেন। ঠিক তখনই দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাস ও যাত্রীদের ওপর উঠে যায়।

উদ্ধার কর্মকর্তা বিলাল আহমাদ ফাইজি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ১৭ জন নিহত হন এবং ১০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় হাসপাতালের চিকিৎসক মুহাম্মাদ আলি নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। নিহত ও আহতদের অনেকেই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

পাকিস্তানে সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়নের অভাব, অতিরিক্ত গতি এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App