×

আন্তর্জাতিক

ফের ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:২৯ পিএম

ফের ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের নৌপথে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালির ওমান উপকূলবর্তী জলসীমায় ফের একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুন) এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও।

সংস্থাটি জানিয়েছে, ‘গতকাল শুক্রবার অজ্ঞাত একটি বস্তু ট্যাংকারে আঘাত হানে।’

সংস্থাটি বলেছে, ‘ওমানের উপকূল থেকে ৬ নটিক্যাল মাইল পূর্বে ট্যাংকার জাহাজটি হামলার শিকার হয়। তবে এটির ক্রুরা সুস্থ আছে এবং হামলার প্রভাবে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে ট্যাংকারটি তার গন্তব্যের দিকে যেতে থাকে।’

এর আগে, গত সপ্তাহে ওমান উপকূলে দুটি জাহাজে মিসাইল হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এরমধ্যেই আরেকটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটল।

নিজেদের তিন নাগরিক নিহত হওয়ার পর কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটি পর পর দুইবার যুক্তরাষ্ট্রের দূতকে তলব করেছে। কিন্তু এরমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে জানিয়েছেন, হরমুজে ইরানি বন্দরে তারা যে অবরোধ আরোপ করেছেন সেটি সবাইকে মানতে হবে।

হরমুজ প্রণালিতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে মার্কিন সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে রুবিও এস জয়শঙ্করকে বলেন, ‘হরমুজে মার্কিন অবরোধের লঙ্ঘন কোনোভাবে সহ্য করা হবে না।’

জয়শঙ্করের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‌‌‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের লঙ্ঘন এবং ইরানের তেলের অবৈধ পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না।’

জয়শঙ্কর বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন এবং রুবিওর সঙ্গে ফোনালাপে তিনি ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের বিষয়টি উত্থাপন করেন।

চলতি সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির মাঝে ওমানের কাছে হরমুজ প্রণালিতে ওই হামলা চালায় মার্কিন বাহিনী। এতে জাহাজে থাকা ভারতীয় তিন নাবিক নিহত হন।

সূত্র: রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App