×

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে ২ মিটার উঁচু হলো সমুদ্রতল, প্রবাল প্রাচীর ধ্বংস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:০৩ পিএম

শক্তিশালী ভূমিকম্পে ২ মিটার উঁচু হলো সমুদ্রতল, প্রবাল প্রাচীর ধ্বংস

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। এখনও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন। প্রচণ্ড ভূকম্পনের কারণে সমুদ্রের তলদেশ কিছু এলাকায় প্রায় ২ মিটার (৬.৬ ফুট) উপরে উঠে এসেছে। ফলে সমুদ্রের নিচে থাকা প্রবাল ও অন্যান্য সামুদ্রিক জীব উন্মুক্ত হয়ে পড়েছে, যা সামুদ্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।

দেশটির পরিবেশ বিভাগের মতে, ভূমিকম্পের দুই দিন পর স্থানীয় বাসিন্দারা এই পরিবর্তন লক্ষ্য করেন। ‘উপকূলীয় উত্থান’ নামে পরিচিত এই ভূতাত্ত্বিক ঘটনার কারণে কিছু স্থানে উপকূলরেখা প্রায় ২০০ মিটার পর্যন্ত সমুদ্রের দিকে এগিয়ে গেছে, অর্থাৎ আগে যে অংশ পানির নিচে ছিল তা এখন স্থলভাগে পরিণত হয়েছে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি এক বিবৃতিতে বলেছে, কোটাবাটো ট্রেঞ্চের স্থানচ্যুতির ফলে সারাঙ্গানি এবং দাভাও অক্সিডেন্টাল (প্রদেশগুলোর) উপকূলরেখার একাংশ উপরের দিকে উঠে এসেছে... যার ফলে পূর্বে নিমজ্জিত সমুদ্রতল উন্মুক্ত হয়ে পড়েছে। মানচিত্রে প্রায় ২ মিটার উচ্চতা বৃদ্ধি চিহ্নিত করা হয়েছে।

দক্ষিণ মিন্দানাও উপকূল থেকে মাত্র ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে অবস্থিত কোটাবাটো ট্রেঞ্চে ঘন ঘন ভূকম্পন ঘটে। এর মধ্যে জানুয়ারি মাসে রেকর্ড করা হাজার হাজার ছোট ছোট ভূমিকম্পের একটি ‘ঝাঁক’ও অন্তর্ভুক্ত।

পরিবেশ বিভাগ জানিয়েছে, ওই এলাকায় পাঠানো একটি দল দেখেছে যে, উপকূলের দীর্ঘ অংশ, প্রবাল প্রাচীর ও সামুদ্রিক ঘাসের স্তর উন্মুক্ত হয়ে পড়েছে। এএফপি-কে এক কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পের কারণে সমুদ্রতল উপরে উঠে আসায় ঠিক কত বড় এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও কর্তৃপক্ষ নির্ধারণ করতে পারেনি। কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বিশাল এলাকা জরিপ করতে হচ্ছে।

পরিবেশ বিভাগের প্রকাশিত ছবিতে দেখা গেছে, বড় বড় প্রবালপ্রাচীর পানির ওপরে উঠে এসেছে। এসব প্রবালের ওপর অসংখ্য মৃত মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী পড়ে রয়েছে। পানির বাইরে চলে আসা প্রবাল, সামুদ্রিক ঘাস এবং সেখানে বসবাসকারী বিভিন্ন প্রাণী, যেমন প্রবালপ্রাচীরের মাছ, বাইন মাছ, ঝিনুক ও শামুক মারা যেতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা প্রথমে এই পরিবর্তনের কথা কর্তৃপক্ষকে জানান, কারণ মৃত ও পচনশীল সামুদ্রিক প্রাণী থেকে দুর্গন্ধ ও ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ছিল, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে তারা আশঙ্কা করেছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

এডিবির বাজেট সহায়তায় রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার

এডিবির বাজেট সহায়তায় রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

সীমান্তে বিপুল স্বর্ণসহ চোরাকারবারি আটক

সীমান্তে বিপুল স্বর্ণসহ চোরাকারবারি আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App