×

আন্তর্জাতিক

ফিলিপাইনে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম

ফিলিপাইনে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের দক্ষিণ-পূর্ব সাগরে রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেলের দিকে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে।

এক বিবৃতিতে সংশ্লিষ্ট সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৪ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ০৬.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১২৬.৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা দাভাও ওরিয়েন্টালের গভর্নর জেনিরোসো থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও ফিলিপাইনে ভূমিকম্প আঘাত হানার বিষয়ে একই ধরনের তথ্য দিয়েছে। ইউএসজিএস বলেছে, মিন্দানাও দ্বীপের কাছাকাছি সাগরে ১১২ কিলোমিটার (৬৯.৫ মাইল) গভীরে ওই ভূমিকম্প আঘাত হেনেছে।

তবে ভূমিকম্পের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও দেশটির একাধিক ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থা আফটারশক এবং কাছাকাছি উপকূলীয় এলাকায় ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে মূল্যায়ন করা অব্যাহত রেখেছে।

গত সপ্তাহে একই এলাকায় আঘাত হানা এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ৬৫ জন নিহত হন। এরপর ওই অঞ্চলে সম্ভাব্য ভূমিকম্পের আঘাতের বিষয়ে বাড়তি সতর্কতার মাঝেই নতুন করে এই ভূমিকম্প আঘাত হেনেছে।

সূত্র: এএফপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App