×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলার যোগ্য জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম

ইসরায়েলি হামলার যোগ্য জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

ছবি: সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এবং যেকোনো হামলার যোগ্য জবাব দেওয়ার ‘পূর্ণ অধিকার’ হিজবুল্লাহর রয়েছে বলে জানিয়েছে সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ।

এ সময় ঘোষিত যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে ইসরায়েলের অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

শনিবার (২০ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

হাসান ফাদলাল্লাহ বলেন, ‘চারিদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। তবে আমাদের প্রধান বিবেচ্য বিষয় হলো, শত্রুপক্ষ যেন এই যুদ্ধবিরতিকে সম্পূর্ণ এবং ব্যাপকভাবে সম্মান জানায়। তারা যেন আমাদের দেশ ও গ্রামগুলোতে নতুন করে কোনো হামলা চালানোর চেষ্টা না করে এবং কোনো নতুন অবস্থান দখলের ধৃষ্টতা না দেখায়।’

শুক্রবার (১৯ জুন) যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনী নতুন করে সামরিক তৎপরতা ও বোমাবর্ষণ শুরু করলে এই প্রতিক্রিয়া জানায় হিজবুল্লাহ। 

হাসান ফাদলাল্লাহ তার বিবৃতিতে আরো যোগ করে বলেন, ‘ইসরায়েল এখানে স্পষ্টতই আক্রমণকারী এবং দখলদার শক্তি। ফলে তারা যখনই লেবাননের ওপর আঘাত হানবে, তখনই এই শত্রুর মুখোমুখি দাঁড়ানো এবং নিজেদের ভূখণ্ড রক্ষা করার সম্পূর্ণ আইনগত ও নৈতিক অধিকার এই প্রতিরোধ যোদ্ধাদের রয়েছে।’

লেবাননের রাজনৈতিক ও সামরিক পর্যবেক্ষকেরা মনে করছেন, ‘যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাত্র ২৪ ঘণ্টার মাথায় ইসরাইলের এই আগ্রাসী মনোভাব সীমান্ত অঞ্চলের পরিস্থিতিকে আবারও চরম উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এই কড়া বার্তা তারই ইঙ্গিত বহন করছে।’

সূত্র: আল-জাজিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলো বিএনপি

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিলো বিএনপি

মাদক-জুয়া সিন্ডিকেটের ‘নগ্ন থাবা’, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিক্ষক

মাদক-জুয়া সিন্ডিকেটের ‘নগ্ন থাবা’, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিক্ষক

সীমালঙ্ঘন না করে ভদ্র আচরণ করুন

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী সীমালঙ্ঘন না করে ভদ্র আচরণ করুন

চাঁদপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, অতঃপর

চাঁদপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, অতঃপর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App