ভেনিজুয়েলাকে ১০ লাখ ডলার সহায়তা হোসে আন্দ্রেসের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় পরপর দু’টি ৭ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৩২ জন নিহত এবং আরো ৭০০ জন আহত হয়েছেন।
এই চরম সংকটের সময়ে ভেনিজুয়েলার ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে ১০ লক্ষ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’-এর প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেস।
বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে তিনি লিখেন, ‘আমরা ভেনিজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ‘লঙ্গার টেবিলস ফান্ড’ থেকে অবিলম্বে ১০ লক্ষ ডলার অনুদান দেব এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনকে সমর্থন করব, যারা ইতিমধ্যেই সংগঠিত হচ্ছে! শেফসফরভেনেজুয়েলা আশা করি, পরিস্থিতি যতটা খারাপ মনে হচ্ছে, ততটা নয়….।’
আন্দ্রেস ২০১০ সালে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন প্রতিষ্ঠা করার জন্য পরিচিত; এটি একটি খাদ্য ত্রাণ প্রদানকারী অলাভজনক সংস্থা যা ইসরায়েলের গাজা যুদ্ধ এবং ২০২৫ সালের লস অ্যাঞ্জেলেসের দাবানলসহ অসংখ্য দুর্যোগে সাড়া দিয়েছে।
