×

আন্তর্জাতিক

৬ দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসার ঘোষণা আমিরাতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০১:৩৪ পিএম

৬ দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসার ঘোষণা আমিরাতের

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত তাদের অন-অ্যারাইভাল ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে। এই প্রকল্পের আওতায় নতুন করে আরো ছয়টি দেশকে যুক্ত করেছে উপসাগরীয় অঞ্চলের এই দেশটি।

বৃহস্পতিবার (২৬ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

নতুন দেশগুলো হলো- ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন থেকে এসব দেশের দর্শনার্থী এবং তাদের পরিবারের সদস্যদের অন-অ্যারাইভাল ভিসা প্রদান করা হবে বলে।’

মন্ত্রণালয়ের বিবৃতির তথ্য অনুযায়ী, ‘এই ছয় দেশের দর্শনার্থী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ২ ক্যাটাগরির অন-অ্যারাইভাল ভিসা প্রকল্প চালু করা হয়েছে— ১৪ দিনের এবং ৬০ দিনের। দর্শনার্থীরা এই দুই ক্যাটাগরির যে কোনো একটির জন্য আবেদন করতে পারবেন। ১৪ দিনের ভিসার জন্য ১০০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৩৪১ টাকা) এবং ৬০ দিনের ভিসার জন্য ২৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৩৫১ টাকা) ফি হিসেবে ধার্য করেছে আমিরাতের সরকার।’

এতদিন পর্যন্ত মোট ৩৫টি দেশের দর্শনার্থীদের অন-অ্যারাইভাল ভিসা দিতো আমিরাত। এসব হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন জোটের ২৭টি দেশ। এই তালিকায় অন্তর্ভুক্ত হলেন নতুন এই ৬ দেশের দর্শনার্থীরাও।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের বিবৃতিতে বলা হয়েছে, “বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক জনগণ পর্যায়ে সম্পর্ক উন্নয়নের জন্য সংযুক্ত আরব আমিরাত প্রতিশ্রুতিবদ্ধ। এই ৬ দেশের দর্শনার্থীরা যাতে আমিরাতের সংস্কৃতি, বিশ্বমানের পর্যটন, গতিশীল অর্থনীতি, আকর্ষনীয় বাণিজ্য পরিবেশ এবং বৈশ্বিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত অবকাঠামো সম্পর্কে ধারণা লাভ করতে পারেন— সেজন্যই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

সূত্র : গালফ নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের কড়া বার্তা

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের কড়া বার্তা

‘ক্ষমতার জন্য ভোট মেনে নিলেও সংস্কারের প্রশ্নে গণভোট মানেনি সরকার’

জামায়াত আমির ‘ক্ষমতার জন্য ভোট মেনে নিলেও সংস্কারের প্রশ্নে গণভোট মানেনি সরকার’

ডেনমার্কে আজান নিষিদ্ধের পরিকল্পনা

ডেনমার্কে আজান নিষিদ্ধের পরিকল্পনা

দেশের ছয় জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

দেশের ছয় জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App