×

আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান হলেন ধীরাজ শেঠ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম

ভারতের নতুন সেনাপ্রধান হলেন ধীরাজ শেঠ

ছবি: সংগৃহীত

ভারতীয় সেনাবাহিনীর ৩১তম প্রধান হিসেবে যোগ দিলেন জেনারেল ধীরাজ শেঠ। 

মঙ্গলবার (৩০ জুন) এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছ থেকে তিনি এই নতুন পদের দায়িত্বভার বুঝে নেন।

১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করা জেনারেল ধীরাজ শেঠ মূলত মহারাষ্ট্রের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির একজন কৃতি শিক্ষার্থী। প্রায় ৪০ বছরের সামরিক ক্যারিয়ারে তিনি কৌশলগত পরিকল্পনা ও সক্ষমতা বৃদ্ধির মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও আধুনিকায়নের দীর্ঘমেয়াদি রূপান্তরে তিনি অন্যতম প্রধান ভূমিকা রেখেছেন।

জেনারেল ধীরাজ শেঠের বিভিন্ন ও বৈচিত্র্যময় অপারেশনাল পরিবেশে নেতৃত্ব দেওয়ার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ ৪ দশকের সামরিক ক্যারিয়ারে তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন। এর মধ্যে উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট পরিচালনা, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীনে একটি সাঁজোয়া ব্রিগেডের নেতৃত্বদান এবং জম্মু-কাশ্মীরের সন্ত্রাস দমন বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন অন্যতম। স্পষ্ট ও দৃঢ় অবস্থানের জন্য সামরিক বাহিনীর অভ্যন্তরে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ নামেও বেশ পরিচিত।

সদ্য বিদায়ী জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেনাপ্রধান পদে থাকার সময় উপ-সেনাপ্রধান হিসেবে তিনি সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক কমান্ড সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছেন তিনি।

জেনারেল শেঠ এমন একটা সময় ভারতীয় বাহিনীর ১৩ লক্ষ জওয়ানকে নেত্বত্ব দেবেন, যখন বৈশ্বিক ভূ-কৌশলগত পরিবেশ বদলে যাচ্ছে। প্রযুক্তির অগ্রগতির ফলে বদলে যাচ্ছে যুদ্ধের প্রকৃতি। তৈরি হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ।

ভারতীয় বিমানবাহিনীতেও ১ জুলাই থেকে বড় বদল আসছে। নতুন সহ-বিমানবাহিনী প্রধান হচ্ছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। এর আগে এই পদে ছিলেন এয়ার মার্শাল নাগেশ কাপুর। নতুন সহ-সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। তিনি মূলত সেনাবাহিনীর বিভিন্ন অপারেশন, পরিকল্পনা এবং সামরিক ক্ষমতা বাড়ানো-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখাশোনা করবেন।

রদবদল করা হয়েছে সেনার কমান্ড স্তরেও। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কমান্ডের নতুন কমান্ড-ইন-চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। সাউদার্ন বা দক্ষিণ কমান্ডের দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর। লেহ-র ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর কমান্ডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে। আগে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লা।

সূত্র : দ্য হিন্দু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সঞ্চয়পত্রে আগের হারেই মিলবে মুনাফা

সঞ্চয়পত্রে আগের হারেই মিলবে মুনাফা

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, হতে পারে ভারী বর্ষণ

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, হতে পারে ভারী বর্ষণ

কঙ্গোয় ইবোলায় ৩৭৭ জনের মৃত্যু, ঝুঁকিতে পুরো আফ্রিকা

কঙ্গোয় ইবোলায় ৩৭৭ জনের মৃত্যু, ঝুঁকিতে পুরো আফ্রিকা

জন্মদিনে ভালোবাসায় সিক্ত জয়া আহসান

জন্মদিনে ভালোবাসায় সিক্ত জয়া আহসান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App