×

আন্তর্জাতিক

খামেনির শেষ শ্রদ্ধানুষ্ঠানে দেখা গেল আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধানকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম

খামেনির শেষ শ্রদ্ধানুষ্ঠানে দেখা গেল আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধানকে

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর দীর্ঘ সময় জনসমক্ষে দেখা যায়নি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর ভারপ্রাপ্ত প্রধান আহমাদ ওয়াহিদিকে। অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ শ্রদ্ধানুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে আসেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, খামেনির শেষ বিদায়ের আয়োজন ঘিরে রাজধানী তেহরানে নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (০২ জুলাই) সন্ধ্যায় তার কফিন দক্ষিণ তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়া মসজিদসংলগ্ন অনুষ্ঠানস্থলে নেওয়া হয়।

অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। সেখানেই জনসমক্ষে দেখা যায় আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান আহমাদ ওয়াহিদিকে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার পর খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App