×

আন্তর্জাতিক

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

ছবি : সংগৃহীত

মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে সমালোচনা করেছে ইরান। তেহরানের দাবি, একদিকে মানবাধিকার রক্ষার কথা বলা হলেও অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সমর্থন দেওয়া হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তানীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাসের ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ বক্তব্য দেন।

ইসমাইল বাঘেই বলেন, বেসামরিক নাগরিক এবং গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোকে লক্ষ্য করে চালানো প্রাণঘাতী হামলায় যদি ইইউ লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে, তাহলে একই সঙ্গে মানবাধিকার রক্ষার দাবি বিশ্বাসযোগ্য থাকে না।

তিনি আরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে হতাহত হওয়ার ঘটনা, বিশেষ করে শিশুদের মৃত্যুর বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন কোনো সহানুভূতি প্রকাশ করেনি। একই সঙ্গে কথিত যুদ্ধাপরাধের অভিযোগগুলোরও তারা নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য, ইউরোপীয় ইউনিয়নের এ ধরনের অবস্থান ‘অশুভকে স্বাভাবিকীকরণ’ এবং ‘ভণ্ডামির সবচেয়ে নির্মম উদাহরণ’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App