×

জাতীয়

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা।

শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে তা নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলার ঘটনা ঘটে। এতে তিন সৌদি নাগরিক নিহত হন। এ ছাড়া বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে কয়েকজন সামান্য আহত হলেও কারও কারও অবস্থা গুরুতর। হামলার পরপরই তাঁদের হাসপাতালে নেওয়া হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথম হামলাটি বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। হামলায় বিমানবন্দরের কয়েকটি স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার পর বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পরে বিমানবন্দরের কার্যক্রম আবার চালু করা হয়েছে এবং আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। তবে এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে হামলাকারীদের পরিচয় উল্লেখ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত

মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহায়তা জরুরি

রাষ্ট্রপতি মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহায়তা জরুরি

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App