×

রাজনীতি

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পিএম

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

ফাইল ছবি

আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি না হয়ে নিজেদের সুনির্দিষ্ট নীতি ও শক্তির ওপর দাঁড়িয়ে চালক বা খেলোয়াড়ের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত গবেষণামূলক সংকলন ‘উত্তরাধিকার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে নির্বাচনের সময় এলে স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠীগুলো টুপি-পাঞ্জাবি পরে বিভিন্ন মাদরাসায় গিয়ে আলেম হওয়ার ভান করত। কিন্তু নির্বাচন শেষ হলেই আলেম সমাজকে প্রান্তিক ও অনগ্রসর হিসেবে উপস্থাপন করা হতো।

তিনি বলেন, ‘আমাদের নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে। আমরা যেন অন্য কারও রাজনৈতিক গেমের গুটি না হই, বরং নিজেদের খেলা নিজেরা খেলি।’

আরও পড়ুন: সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

বিগত সরকারের আমলে আলেমদের ওপর নিপীড়নের চিত্র তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, ২০০৯ সালের পর থেকে আলেমরা রাষ্ট্রীয়ভাবে অবমূল্যায়ন ও নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের বক্তব্য নিয়ে আরও আগেই প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক মানের নথিপত্র তৈরি করা উচিত ছিল।

৫ আগস্টের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদের দীর্ঘদিনের প্রচার ছিল, দেশে আলেমরা থাকলে সংখ্যালঘুরা নিরাপদ নয়। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর সারা দেশে মন্দির ও অন্যান্য উপাসনালয়ে রাত জেগে পাহারা দিয়ে আলেম সমাজ প্রমাণ করেছেন, সেই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App