×

আন্তর্জাতিক

জাপানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম

জাপানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০

ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণ-পশ্চিমে কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০ হয়েছে। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ১৩ বলে জানানো হয়েছিল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

মঙ্গলবার (২৮ জুলাই) ভূমিকম্পের প্রায় আধা ঘণ্টা পর স্থানীয় এইয়ন শপিং মলে গ্যাস বিস্ফোরণ হলে সেটির বড় অংশ বিধ্বস্ত হয়। ওই শপিং মলের ভেতরে অনেক মানুষ এখনো আটকে আছেন।

কুমামোতোর স্থানীয় কর্মকর্তারা জানান, তারা ওই বিধ্বস্ত শপিং মলের ভেঙে পড়া পাথর, ইস্পাত ও তারের ভেতর থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে জানান, আমরা শপিং মলের ভেতর থেকে ১০ জনকে বের করে এনেছি। তাদের মধ্যে চার জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। অপর এক ব্যক্তি মরণাপন্ন। বাকি পাঁচজন বিভিন্ন মাত্রার আঘাত পেয়েছেন।

মঙ্গলবারের ভূমিকম্পে বড় আকারে ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। সেতু ধ্বংস হয়েছে। বেশ কয়েক জায়গায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং হাজারো মানুষ পানি ও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না।

এদিকে, ভূমিকম্পের পর শপিং মল থেকে অনেক মানুষকে বের করে নিয়ে আসা হয়। তবে প্রায় ৫০ মিনিট পর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে শপিং মলের কাঠামো। ভেতরে আটকা পড়ে আছেন অজ্ঞাত সংখ্যক মানুষ ।

আরো পড়ুন: বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করবে বিএমডব্লিউ

বৃহস্পতিবার সকালের হিসাব মতে, জাপানের ২২ হাজার ৬৭০ পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। পাশাপাশি, গত বুধবার থেকে ৮৪ হাজার বাড়িতে পানির সরবরাহ বিঘ্নিত হয়েছে।

জাপানের কর্তৃপক্ষ ভূমিকম্পের মাত্রা ৭.১ বলে উল্লেখ করলেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর মাত্রা ৬.৮ এবং উৎপত্তিস্থলের গভীরতা ১০ কিলোমিটার বলে জানিয়েছে।

বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।

উল্লেখ্য, ২০১১ সালের ৯ দশমিক ০ মাত্রার ভয়াবহ সমুদ্রতলীয় ভূমিকম্পের স্মৃতি এখনও জাপানকে তাড়া করে বেড়ায়। ওই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানে তল্লাশি চৌকিতে সশস্ত্র জঙ্গি হামলা, নিহত ১৫

পাকিস্তানে তল্লাশি চৌকিতে সশস্ত্র জঙ্গি হামলা, নিহত ১৫

শিশুর স্বপ্নপূরণে কোনো সীমাবদ্ধতা বাধা হতে পারে না

ববি হাজ্জাজ শিশুর স্বপ্নপূরণে কোনো সীমাবদ্ধতা বাধা হতে পারে না

আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে লতিফ সিদ্দিকীকে

আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে লতিফ সিদ্দিকীকে

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: খরচ, ভিসা ও বৃত্তির তথ্য

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: খরচ, ভিসা ও বৃত্তির তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App