×

আন্তর্জাতিক

পাকিস্তানে তল্লাশি চৌকিতে সশস্ত্র জঙ্গি হামলা, নিহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:২৩ পিএম

পাকিস্তানে তল্লাশি চৌকিতে সশস্ত্র জঙ্গি হামলা, নিহত ১৫

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে সশস্ত্র জঙ্গি হামলায় সাত পুলিশ কর্মকর্তাসহ ১৫ জন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড। একাধিক রক্তক্ষয়ী সংঘাতের পর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ২২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। 

এদিকে, নিহতদের মধ্যে ৮ জন হামলাকারী রয়েছে।

স্থানীয় জেলা পুলিশ কর্মকর্তা তারিক হাবিব জানান, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলায় এই অতর্কিত হামলা চালানো হয়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন: জাপানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০

হামলার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী ‘ক্লিয়ারেন্স অভিযান’ শুরু করেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ঘটনার দায় স্বীকার না করলেও আফগানিস্তান সীমান্তঘেঁষা এই প্রদেশে সম্প্রতি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের সহিংসতা বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর মাত্র কয়েক দিন আগেই ওই অঞ্চলের ট্যাঙ্ক জেলায় আরেকটি তল্লাশি চৌকিতে বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে হামলা চালানো হয়েছিল। সেই হামলায় ১৬ জন নিহত হন এবং পরবর্তীতে সামরিক বাহিনীর পাল্টা অভিযানে ১২ জন সশস্ত্র বিদ্রোহী মারা যান।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এসব হামলার পেছনে প্রধানত ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি)-কে দায়ী করছে দেশটির সরকার। ইসলামাবাদের অভিযোগ, টিটিপি আফগান ভূখণ্ড ব্যবহার করে এসব হামলা পরিচালনা করছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এ নিয়ে দুদেশের সীমান্তে তীব্র উত্তেজনা ও সশস্ত্র সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইফোন উধাও, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ

আইফোন উধাও, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ

আগামী মাস থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন

মীর শাহে আলম আগামী মাস থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App