×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে ৯০৫ মানব পাচারকারী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে ৯০৫ মানব পাচারকারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে এক মাসের চিরুনি অভিযানে ৯০৫ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ ও কাস্টমস ফোর্সের যৌথ দল। দেশটির বিভিন্ন শহর থেকে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয়েছে পাচারের শিকার ১৮০ জনকে।

উদ্ধার ১৮০ জনের মধ্যে ৩০ জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। গত কাল বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,‘ টুর্নামেন্টের এক মাস যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে দফায় দফায় অভিযান পরিচালনা করেছে পুলিশ-কাস্টমস পুলিশ যৌথ বাহিনী। সেসব অভিযানেই গ্রেপ্তার করা হয়েছে এসব পাচারকারী এবং পাচারের শিকারদের।’

আরো পড়ুন: পাকিস্তানে তল্লাশি চৌকিতে সশস্ত্র জঙ্গি হামলা, নিহত ১৫

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বকাপ ফুটবলের মতো বড় আসরকে কেন্দ্র করে যে বড় আকারে মানবপাচারের ঘটনা ঘটতে যাচ্ছে— সে সম্পর্কে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের কাছে। সেই অনুযায়ী বিভিন্ন অঙ্গরাজ্যে নজরদারি এবং অনলাইন মনিটরিংয়ের পাশপাশি ‘আন্ডারকভার’ অভিযানও পরিচালনা করা হয়েছে।’

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (মন্ত্রী) লরেন বিস বিবৃতিতে বলেছেন, “যখন মার্কিন এবং আন্তর্জাতিক দর্শনার্থীরা ফিফা বিশ্বকাপ টুর্নামেন্ট উপভোক করছিল, (যুক্তরাষ্ট্রের) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা তখন দেশজুড়ে মানবপাচার বিরোধী অভিযানে ব্যস্ত ছিল।”

কোন শহর থেকে কতজন মানব পাচারকারী গ্রেপ্তার কিংবা কতজন উদ্ধার হয়েছেন, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। তবে লরেন বিস তার বিবৃতিতে মিয়ামি ও আটলান্টা—এই দুই শহরের সুনির্দিষ্ট চিত্র তুলে ধরেছেন। এর মধ্যে মিয়ামি থেকে ১৭৮ জন এবং আটলান্টা থেকে ১৫৩ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, মানব পাচারকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর এই বিশেষ অভিযান এখনও অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App