ইতালির কেন্দ্রীয় অঞ্চলে ৪.৭ মাত্রার ভূমিকম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:৩০ এএম
ছবি: সংগৃহীত
ইতালির দক্ষিণাঞ্চলীয় নেপলস শহরের নিকটবর্তী কাম্পি ফ্লেগ্রেই এলাকায় ৪.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলোজি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে নেপলসের পশ্চিমে কাম্পি ফ্লেগ্রেই এলাকায় ভূগর্ভের প্রায় তিন কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
কর্তৃপক্ষ জানায়, ৪.৭ মাত্রার এই ভূকম্পনে এলাকার বিদ্যুৎ সরবরাহ এবং ট্রেন ও মেট্রো চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, নেপলস ও এর আশপাশের এলাকায় ভবনগুলোর সামান্য ক্ষয়ক্ষতির হয়েছে।
আরো পড়ুন: আলজেরিয়ায় বাস খাদে, নিহত ২৭
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এলাকাটিতে এ যাবৎকালের রেকর্ড করা অন্যতম শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। কম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন অনেক মানুষ।
নেপলসের বিস্তৃত পশ্চিমাঞ্চল নিয়ে গঠিত ঘনবসতিপূর্ণ আগ্নেয়গিরির এলাকা 'কাম্পি ফ্লেগ্রেই'-তে সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন ভূমিকম্পের ঘটনা ঘটছে। এতে সতর্ক অবস্থান নিয়ে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করেছে সরকার।
উল্লেখ্য, ২০১৬ সালে মধ্য ইতালিতে পরপর কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা লাজিও, উম্বরিয়া ও মারকে অঞ্চলের বেশ কিছু এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং প্রায় ৩০০ মানুষের প্রাণহানি ঘটে।
তবে সাম্প্রতিক দশকগুলোতে ইতালির সবচেয়ে মারাত্মক ভূমিকম্পটি হয়েছিল ১৯৮০ সালের নভেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় ইরপিনিয়া এলাকায় আঘাত হানা ৬.৯ মাত্রার সেই বিধ্বংসী ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ২,৭০০ জন।
