×

আন্তর্জাতিক

পিট হেগসেথ

ইরানে হামলায় প্রস্তুত ও সক্রিয় মার্কিন বাহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:১৮ এএম

ইরানে হামলায় প্রস্তুত ও সক্রিয় মার্কিন বাহিনী

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও, পরিস্থিতির অনুযায়ী দেশটির ওপর বড় পরিসরে সামরিক পদক্ষেপ নিতে মার্কিন সশস্ত্র বাহিনী ‘সম্পূর্ণ প্রস্তুত ও তৎপর’ রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় হেগসেথ বলেন, পেন্টাগন এখনও ‘সম্পূর্ণ প্রস্তুত’ অবস্থায় রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হেগসেথ বলেছেন, মার্কিন সামরিক বাহিনী ‘প্রস্তুত ও সক্রিয়’ রয়েছে।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, পেন্টাগন “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রায়” ইরানের ওপর হামলা চালাতে প্রস্তুত ছিল।

আরো পড়ুন: ট্রাম্পের ঘোষণার পর ২৪ ঘণ্টায় গাজায় সর্বোচ্চ নিহত

এক্স-এ একটি পোস্টে তিনি বলেছেন, পেন্টাগন “প্রস্তুত রয়েছে”, অর্থাৎ, “সশস্ত্র ও অস্ত্রে সজ্জিত”।

এর আগে  প্রেসিডেন্টের উড়োজাহাজ (এয়ার ফোর্স ওয়ান) এ সফররত অবস্থায় সাংবাদিকদের ট্রাম্প জানান, হরমুজ প্রণালী সংক্রান্ত বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বাতিলের বিষয়েও চূড়ান্ত চুক্তি এখন সময়ের ব্যাপার।

তিনি নিশ্চিত করেন, এ সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনার জন্য সোমবার বিকেলে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা বৈঠকে বসছেন।

ট্রাম্প আরো উল্লেখ করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের কূটনৈতিক অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি শুক্রবার ইরানের ওপর নির্ধারিত বড় ধরনের সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেন। এই তিন মিত্র দেশ সামরিক সংঘাতের বদলে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের ওপর গুরুত্বারোপ করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App