×

আন্তর্জাতিক

ট্রাম্পের ঘোষণার পর ২৪ ঘণ্টায় গাজায় সর্বোচ্চ নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৪১ এএম

ট্রাম্পের ঘোষণার পর ২৪ ঘণ্টায় গাজায় সর্বোচ্চ নিহত

ছবি: সংগৃহীত

গাজায় শান্তি ও নিরাপত্তা ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনাকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও ভয়াবহ হামলায় মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হওয়ার পর উপত্যকাটিতে নিহতের সংখ্যা গত কয়েক সপ্তাহের সব রেকর্ড ভেঙেছে।

রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: তেলের বাজারে নতুন অস্থিরতার শঙ্কা

দেশটির আল-শিফা হাসপাতালের চিকিৎসাসূত্র জানা যায়, রোববারের হামলায় নিহতদের মধ্যে পশ্চিম গাজার আল-সুসি টাওয়ারের এক আবাসন ভবনের তিন বাসিন্দা রয়েছেন। নিহতরা হলেন- ৩৩ বছর বয়সী আবদুল্লাহ আবু তাইফ, তার ২৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাদের পাঁচ বছরের শিশুসন্তান আজ্জাম।

অন্যদিকে, খান ইউনিসের উত্তর-পশ্চিমে আল-কারারা এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- মাহমুদ (৩৮), তার স্ত্রী ফাতিমা (৩৭) ও তাদের ছোট মেয়ে। নাসের হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

চিকিৎসাসূত্রে জানা গেছে, মধ্য গাজার দেইর আল-বালাহর কাছে নিজ বাসভবনে হামলার শিকার হয়ে ৬৮ বছর বয়সী কামু আবু মুয়াইলিক ও তার স্ত্রী হুদা (৫৯) প্রাণ হারিয়েছেন। একই এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে দুই ভাইয়েরও।

অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। গাজা শহরের পশ্চিমে রেমাল এলাকায় বাস্তুচ্যুত মানুষদের একটি তাঁবুতে ড্রোন হামলা চালালে এক শিশুসহ আরও দুজন মারা যান। এছাড়া গাজায় একটি গাড়িতে চালানো পৃথক হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত আরও চারজনের মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ নিহত হয়েছেন।

আরো পড়ুন: সুদানে আদালত চত্বরে ড্রোন হামলা, নিহত ৩৫

শনিবার দেইর আল-বালাহতে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের সংলগ্ন ওষুধের গুদামগুলোতেও হামলা চালিয়েছে ইসরায়েল।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুর্শ বলেছেন, ‘সরবরাহব্যবস্থা ধ্বংস করে ‘ওষুধ এবং অসুস্থতাকেই যুদ্ধের হাতিয়ারে পরিণত করছে ইসরায়েল’।’

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরায়েলের হামলায় দুটি স্থাপনা ধ্বংস হয়েছে এবং আরও দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এর আগে শুক্রবার ফিলিস্তিনের গাজায় ‘যুদ্ধবিরতির’ পরবর্তী ধাপ বাস্তবায়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এক চুক্তি ঘোষণা করে নবগঠিত ‘বোর্ড অব পিস’ এবং ‘ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স’। এ শান্তি প্রস্তাবের আওতায় হামাস একটি বিস্তারিত রূপরেখা গ্রহণে সম্মতি জানালেও, এর পরপরই উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর নতুন করে রক্তক্ষয়ী হামলা শুরু হয়। তবে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা কিংবা যুদ্ধবিরতির চুক্তি নিয়ে এখন পর্যন্ত ইসরায়েল সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন: পাকিস্তানে থানার সামনে আত্মঘাতী হামলা, নিহত ১৫

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় মধ্যস্থতায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেও ফিলিস্তিনিদের ওপর সহিংসতা থেমে থাকেনি। এই চুক্তি বাস্তবায়নের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ২২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪ হাজার ৫৩ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App