×

আন্তর্জাতিক

বাংলাদেশে যা চলছে, তা অমানবিক : দিলীপ ঘোষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম

বাংলাদেশে যা চলছে, তা অমানবিক : দিলীপ ঘোষ

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশে যা চলছে, সেটা অমানবিক। আমরা চাই, সেখানে দ্রুত শান্তি ফিরে আসুক।’

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনার সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, এর আগেও বাংলাদেশে আরেকজন ক্রিকেটারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। তার দাবি, বর্তমানে দেশটির পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকারকে যারা ক্ষমতায় এনেছে, তাদের নির্দেশনাতেই অনেক কিছু পরিচালিত হচ্ছে। তাই পরিস্থিতির দ্রুত উন্নতির বিষয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। তবে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে শিগগিরই শান্তি ফিরে আসবে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে কি না- এমন প্রশ্নের জবাবে বিজেপির এই নেতা বলেন, দক্ষিণ এশিয়ার পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও রাজনৈতিক অস্থিরতা রয়েছে। একই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে ভারতে ‘জেনজি’ নাম ব্যবহার করে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছিল এবং এতে বিদেশ থেকেও উসকানি দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

দিলীপ ঘোষের ভাষ্য, ভারতের সমাজ তুলনামূলকভাবে অনেক বেশি স্থিতিশীল। প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি থেকে অনুপ্রাণিত হয়ে যারা ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল, তাদের পরিকল্পনা সফল হয়নি। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

প্রধানমন্ত্রী ‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App