×

আন্তর্জাতিক

তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম

তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

ছবি : সংগৃহীত

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আফিয়নকারাহিসার প্রদেশের তিনটি গ্রামে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় প্রদেশটির গ্রামীণ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী আঙ্কারা ও উপকূলীয় শহর ইজমিরের মাঝামাঝি অবস্থিত।

প্রাদেশিক গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র হামলায় আটজন নিহত হয়েছেন। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, ইউকারিতানদির গ্রামের একটি সড়ক থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই নারীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ছাড়া ওই গ্রাম থেকে প্রায় আধা ঘণ্টার দূরত্বে কিয়ির গ্রামে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। একইভাবে আরও আধা ঘণ্টার পথ দূরের আয়াজিনি গ্রাম থেকে পাওয়া যায় আরও তিনজনের মরদেহ।

হামলায় গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি কোন গ্রামে হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির খবরে বলা হয়েছে, হামলার পর লাল রঙের একটি গাড়িতে করে এক সন্দেহভাজনকে পালিয়ে যেতে দেখা গেছে। ওই গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।

তবে হামলার কারণ, নিহত ব্যক্তিদের পরিচয় এবং সন্দেহভাজন হামলাকারীর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা

কারাগারে নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী

চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App